মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

গাজা শান্তি প্রস্তাব: ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান, হামাসের ‘বাস্তব বিলুপ্তি’ চায় নেতানিয়াহু

গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হবে না। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

নেতানিয়াহু বলেন, ইসরাইল ১৫ দফা নথিটি প্রত্যাখ্যান করেছে। তিনি জোর দিয়ে বলেন যে, হামাসকে প্রকৃত অর্থে নিরস্ত্র করা না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনী গাজা থেকে কোনো ধরনের প্রত্যাহার করবে না।

হামাসকে শুধু নামমাত্র বা ‘ভুয়া’ভাবে নিষ্ক্রিয় করার পরিবর্তে সংগঠনটির প্রকৃত বিলুপ্তি চায় ইসরাইল—এমন অবস্থানের কথাও জানান নেতানিয়াহু। তার ভাষায়, ইসরাইলের লক্ষ্য হামাসের বাস্তব বিলুপ্তি, কাল্পনিক বিলুপ্তি নয়।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান ইসরাইলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এখন আমরা এই বিষয়টি নিয়ে আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি। তাদের কিছু প্রস্তাব রয়েছে, যার কিছু আমাদের কাছে গ্রহণযোগ্য, আবার কিছু গ্রহণযোগ্য নয়।’

নেতানিয়াহুর এই বক্তব্যে গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্যের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। হামাসকে নিরস্ত্রীকরণকে ইসরাইল গাজা থেকে সেনা প্রত্যাহারের অন্যতম প্রধান শর্ত হিসেবে দেখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করলেন

গাজা শান্তি প্রস্তাব: ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান, হামাসের ‘বাস্তব বিলুপ্তি’ চায় নেতানিয়াহু

আপডেট সময় : ০৮:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬