মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

বরিশালের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং জনগণের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রথমবারের মতো বরিশাল সফরে এসে রোববার সকালে তিনি নৌকা ও লঞ্চ ভ্রমণসহ ঐতিহ্যবাহী ভাসমান বাজার ঘুরে দেখেন এবং সাংবাদিকদের কাছে তার অভিজ্ঞতা তুলে ধরেন।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “বরিশাল অত্যন্ত সুন্দর একটি জায়গা। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের।” তিনি বরিশালের অপরূপ সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, “ধান, নদী ও খাল—এই তিনে বরিশাল।” ঢাকা থেকে বরিশালে এসে ভাসমান বাজার ভ্রমণ এবং সকলের সঙ্গে পরিচিত হতে পেরে তিনি আনন্দিত বলে জানান। বরিশাল শহরের প্রশংসা করে তিনি এখানকার মানুষের আন্তরিকতায় মুগ্ধ হওয়ার কথা উল্লেখ করেন।

রাষ্ট্রদূতের বরিশাল আগমন উপলক্ষে রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে একটি লঞ্চ ভ্রমণের আয়োজন করা হয়। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন আর রশিদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং দুই দেশের অর্থনৈতিক বন্ধনও সুদৃঢ়। মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল আগমনকে তারা আনন্দদায়ক হিসেবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রদূত ভবিষ্যতেও বারবার বরিশাল সফর করবেন।

এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত বরিশালের ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ পরিদর্শন করেন। বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে অবস্থিত এই প্রাচীন মসজিদে প্রবেশ করে তিনি এর স্থাপত্যশৈলী ও সৌন্দর্য ঘুরে দেখেন। মিয়াবাড়ি মসজিদ পরিদর্শনের আগে তিনি মসজিদসংলগ্ন উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূত শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করলেন

বরিশালের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আপডেট সময় : ০৭:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬