মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

খুলনার রূপসায় ডেঙ্গু আক্রান্ত স্কুলছাত্রীর মৃত্যু

খুলনার রূপসা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাছিমা আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নাছিমা টিএসবি ইউনিয়নের উত্তর খাজাডাঙ্গা গ্রামের রিজাউলের মেয়ে এবং কাজদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে নাছিমা হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু আর্থিক সংকটের কারণে পরিবার তাকে বাড়িতে নিয়ে যায়। পুনরায় অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা নাছিমাকে মৃত ঘোষণা করেন। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ডেঙ্গু নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতের জিডিপি অবদান ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের

খুলনার রূপসায় ডেঙ্গু আক্রান্ত স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৫:০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬