মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আলী (১৭) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান ইয়াসিনকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে এবং তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াসিন পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা এলাকায় ভাড়া বাসায় থাকত। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেবিদ্বারে নৃশংসতা: গৃহকর্ত্রীকে হত্যার পর লাশ ১০ টুকরো, আটক ১

টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৬:০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬