বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গমন করেছেন। শনিবার তিনি ঢাকা ত্যাগ করেন। সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাপ্রধান তার এই সফরে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তা এবং জাতিসংঘ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশি সদস্যদের অবদান এবং তাদের পেশাদারিত্বের মান পর্যালোচনার পাশাপাশি এই সফর শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























