মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

ইয়েমেনে হুথি হামলায় ৩০ সেনা নিহত, নিরাপত্তা পরিস্থিতির অবনতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ইয়েমেনের মধ্য ও পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পৃথক হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক সেনা। বৃহস্পতিবার ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

কর্মকর্তারা জানিয়েছেন, মারিব ও হাদরামাউত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে তাঁরা এই তথ্য নিশ্চিত করেছেন।

২০২২ সালের এপ্রিলে কার্যকর হওয়া অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে বড় সংঘাত। একই সঙ্গে এটিকে দেশটির নিরাপত্তা পরিস্থিতির বড় ধরনের অবনতি হিসেবে দেখা হচ্ছে। ওই যুদ্ধবিরতির মাধ্যমে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সরাসরি লড়াই বন্ধ হয়েছিল, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছিল।

ইয়েমেনের সেনাবাহিনী সামরিক ঘাঁটিতে হুথিদের হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হতাহত হওয়ার কথা জানালেও বাহিনীর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে হুথিদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিস্তারিত না জানিয়ে ইরান-সমর্থিত এই ইয়েমেনি গোষ্ঠী জানিয়েছে, বড় ধরনের একটি সামরিক অভিযানের বিষয়ে তারা শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি দেবে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইয়েমেনে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। ওই বছর হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নিলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সৌদি আরবে নির্বাসনে যেতে বাধ্য হয়। এর কয়েক মাস পর, ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনরায় ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধে হস্তক্ষেপ করে। তবে দীর্ঘদিনের এই সংঘাত শেষ পর্যন্ত কোনো পক্ষের সুস্পষ্ট জয়-পরাজয় ছাড়াই অচলাবস্থায় পৌঁছে প্রক্সি যুদ্ধে রূপ নেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেবিদ্বারে নৃশংসতা: গৃহকর্ত্রীকে হত্যার পর লাশ ১০ টুকরো, আটক ১

ইয়েমেনে হুথি হামলায় ৩০ সেনা নিহত, নিরাপত্তা পরিস্থিতির অবনতি

আপডেট সময় : ০৯:১৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬