মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

পাবনা এক্সপ্রেসের ঈশ্বরদী জংশনে যাত্রাবিরতির দাবি

পাবনা-ঢাকা রুটে নবপ্রবর্তিত ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেনের ঈশ্বরদী রেলওয়ে জংশনে যাত্রাবিরতি ও প্রবেশের দাবি জানিয়েছে ‘ঈশ্বরদী জনকল্যাণ সমিতি, ঢাকা’। শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করেন সংগঠনের নেতারা। বর্তমান সরকারের রেলমন্ত্রীর কাছে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আশরাফ আলী খান মঞ্জু বলেন, ঈশ্বরদী ও পাবনা শহর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এই জংশন ব্যবহার করে খুলনা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে যাতায়াত করেন। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কারণে ঈশ্বরদী এখন একটি আন্তর্জাতিক মানের ব্যস্ত অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে। ফলে এখানে ট্রেনের যাত্রাবিরতি অত্যন্ত জরুরি।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজাউল আলম জানান, চলতি মাসেই পাবনা এক্সপ্রেসের চলাচল শুরু হওয়ার কথা। ঈশ্বরদী জংশনের সরাসরি সংযোগ সুবিধা ব্যবহার করে যাত্রীরা যাতে সহজে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য এই দাবি জানানো হয়েছে। এতে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি জনভোগান্তিও লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংঘাত ফ্যাসিবাদ ফেরার পথ প্রশস্ত করছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

পাবনা এক্সপ্রেসের ঈশ্বরদী জংশনে যাত্রাবিরতির দাবি

আপডেট সময় : ০৭:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬