মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়াস, চুক্তি বাড়ল ২০৩২ সাল পর্যন্ত

ব্রাজিলীয় তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদেই থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী, আগামী ২০৩২ সাল পর্যন্ত অর্থাৎ আরও দীর্ঘ ছয় বছর লস ব্লাঙ্কোসদের জার্সিতে মাঠ মাতাবেন এই ফুটবলার। ক্লাব কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন ভিনি। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে মাত্র ১২ মাস বাকি থাকায় তাকে দলে ভেড়াতে ইংলিশ ক্লাব আর্সেনাল বেশ আগ্রহী ছিল। তবে সব প্রস্তাব ফিরিয়ে দিয়ে নিজের প্রিয় ক্লাবের সঙ্গেই দীর্ঘমেয়াদী পথচলার সিদ্ধান্ত নিলেন তিনি। ২০১৮ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেওয়ার পর এটি তার দ্বিতীয় দফা চুক্তি নবায়ন।

রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ৩৭৫টি ম্যাচ খেলেছেন এই ব্রাজিলিয়ান তারকা। যেখানে তার পা থেকে এসেছে ১২৮টি গোল। ক্লাবটির হয়ে এরই মধ্যে দুটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা ও একটি কোপা দেল রে শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। ভিনিসিয়াসের এই নতুন চুক্তি রিয়াল সমর্থকদের মনে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়াস, চুক্তি বাড়ল ২০৩২ সাল পর্যন্ত

আপডেট সময় : ০৬:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬