মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

রাজনৈতিক সম্পৃক্ততার কারণে সাকিবের দেশে ফেরার পথ বন্ধ: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকায় ক্রিকেটার সাকিব আল হাসানের স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা পরিষ্কার করেন।

সম্প্রতি নয়া দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে সাকিবের সম্পৃক্ততা এবং রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের দেশে ফেরার আকুতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রথম দিকে খেলোয়াড় হিসেবে সাকিবের প্রতি নমনীয় ও সহনশীল দৃষ্টিভঙ্গি দেখিয়েছিলাম। কিন্তু যে ব্যক্তি স্বৈরাচারের মঞ্চে আরোহণ করে, তার জন্য আর সাধারণ সুযোগ অবশিষ্ট নেই। তাকে এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সবকিছুর মোকাবিলা করতে হবে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, সাকিবের বিরুদ্ধে থাকা মামলাগুলো আইন অনুযায়ী চলবে। তিনি যদি দেশে ফিরতে চান, তবে তাকে কোনো বিশেষ নিরাপত্তা বা ছাড় দেওয়া হবে না, বরং একজন সাধারণ অভিযুক্ত হিসেবেই তাকে আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। এর আগে প্রতিমন্ত্রী সাকিব ও মাশরাফির ক্রিকেটে ফেরার বিষয়ে কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজনৈতিক সম্পৃক্ততার কারণে সাকিবের দেশে ফেরার পথ বন্ধ: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬