মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

ফিফা সভাপতির পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো, পদত্যাগের দাবিতে অনড় নরওয়ে

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। উদ্ভূত পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না তিনি। তবে এই সংকটকালে ইনফান্তিনোর প্রতি সমর্থন ব্যক্ত করেছে আর্জেন্টিনা ও মেক্সিকো। এর আগে গুঞ্জন উঠেছিল যে, দেশ দুটি ফিফা সভাপতির বিপক্ষে অবস্থান নিতে পারে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ফিফার বর্তমান নেতৃত্বের প্রশংসা করে জানিয়েছে, বিশ্ব ফুটবলের উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনিক কাঠামো তৈরিতে সংস্থাটি কার্যকর ভূমিকা রাখছে। যদিও এএফএ মনে করে ফিফার সিদ্ধান্তে ভুল ছিল, তবুও আগামী মার্চে মরক্কোয় অনুষ্ঠেয় ফিফা কংগ্রেস পর্যন্ত ইনফান্তিনোর ওপরই আস্থা রাখতে চায় তারা। অন্যদিকে, মেক্সিকো ফুটবল ফেডারেশনও ফিফা সভাপতির পাশে থাকার ঘোষণা দিয়েছে। আফ্রিকার ফুটবল সংস্থাও (সিএএফ) তার নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে।

তবে ইউরোপীয় দেশ নরওয়ে সরাসরি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে। নরওয়ে ফুটবল ফেডারেশনের প্রধান লিসা ক্লাভনেস জানিয়েছেন, ফিফার বর্তমান নেতৃত্বের ওপর তাদের কোনো আস্থা নেই। পাশাপাশি পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো অভিযোগ করেছে, ক্ষমা চেয়ে ইনফান্তিনো নিজের দায় এড়াতে চাইছেন। সংগঠনটির মতে, ভুল স্বীকার করলেও ফিফার সাংগঠনিক সংকট এখনো কাটেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ফিফা সভাপতির পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো, পদত্যাগের দাবিতে অনড় নরওয়ে

আপডেট সময় : ০৭:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬