মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

নারী এশিয়া কাপের সূচি ঘোষণা: ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ

নারী এশিয়া কাপের আসন্ন আসরের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ২৮ আগস্ট দুবাইয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে থাইল্যান্ড ও হংকং। আগামী ৫ সেপ্টেম্বর হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

আগামী ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। এবারের আসরের সবগুলো ম্যাচই ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০১৮ সালে এই টুর্নামেন্টে শিরোপা জয়ের গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে শ্রীলঙ্কা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নারী এশিয়া কাপের সূচি ঘোষণা: ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৩১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬