বগুড়া সেনানিবাসে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ‘সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা-২০২৬’। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ।
এবারের আসরে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ১১ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে রানারআপ হয়েছে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল। প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশনের ইউপি ল্যান্স কর্পোরাল মো. মনিরুল ইসলাম শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সৈনিক রোহান মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন।
উল্লেখ্য, গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বগুড়া এরিয়ার বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর পেশাগত দক্ষতার পাশাপাশি খেলাধুলায় এমন অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 
























