ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালু করেছে প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
ভিপি সাদিক কায়েম জানান, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ডাকসু থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এসি চালুর বিষয়ে জোরালো তাগিদ দেওয়া হয়েছিল। অবশেষে সেই দাবির বাস্তবায়ন হয়েছে। এসি চালু হওয়ার পর মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কেন্দ্রীয় মসজিদে এসি সচল রয়েছে এবং শিক্ষার্থীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসের অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যেও তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছেন।
রিপোর্টারের নাম 
























