মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

আইইউবিএটি-তে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উদযাপিত

‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষজ্ঞগণ নবজাতকের সুস্থতায় মায়ের দুধের অপরিহার্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস কে নাজমুল হুদা মাতৃদুগ্ধ পানের ক্ষেত্রে বাণিজ্যিক কোম্পানিগুলোর নেতিবাচক প্রভাব তুলে ধরেন। তিনি বলেন, গুঁড়ো দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আগ্রাসী বিপণন কৌশলের মাধ্যমে নতুন মা-বাবাদের মধ্যে কৃত্রিম ভীতি তৈরি করছে, যা শিশুদের স্বাভাবিক বিকাশে অন্তরায়। মাতৃদুগ্ধ সুরক্ষায় আইনি পদক্ষেপ আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক কাজী এ কিউ এম মহিউল ইসলাম বলেন, প্রতিটি শিশুর জন্য মায়ের দুধ নিশ্চিত করা জনস্বাস্থ্য পেশাজীবীদের নৈতিক দায়িত্ব। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নিয়ে মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধিতে সামাজিক সচেতনতা তৈরির অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মন্ত্রীর পথসভায় যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসলে খেলনা: পুলিশ

আইইউবিএটি-তে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উদযাপিত

আপডেট সময় : ০৯:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬