মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

বিটিভির নতুন মহাপরিচালক পদে কাজী জেসিনকে নিয়োগ দিল সরকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে কাজী জেসিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কাজী জেসিনকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। কাজী জেসিনের এই নিয়োগ বিটিভির কার্যক্রমে নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা করছেন অধিকাংশ মার্কিনি: জরিপ

বিটিভির নতুন মহাপরিচালক পদে কাজী জেসিনকে নিয়োগ দিল সরকার

আপডেট সময় : ০৯:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬