মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

অস্ট্রেলিয়ায় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, একাই লড়ছেন মিরাজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়া সফরের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল। ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেছে সফরকারীরা। দলের চরম বিপর্যয়ের মুখে একমাত্র লড়াকু ইনিংস খেলছেন মেহেদী হাসান মিরাজ।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরুটা মোটেও সুখকর ছিল না টাইগারদের। ওপেনার তানজিদ হাসান তামিম শূন্য রানে ফেরার পর সাদমান ইসলাম (৩১) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৩৭) কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে অভিজ্ঞ মুমিনুল হক ও মুশফিকুর রহিমের দ্রুত বিদায়ে চাপে পড়ে যায় দল। বিশেষ করে মুশফিকের শূন্য রানে আউট হওয়া ছিল বড় ধাক্কা।

অস্ট্রেলিয়ার অফ-স্পিনার কোরি রকিচিওলির ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের মিডল অর্ডার। তবে দিনশেষে ৭৫ বলে ৫১ রান করে অপরাজিত আছেন মিরাজ। তার ইনিংসে ছিল ৬টি দৃষ্টিনন্দন ছক্কা। দ্বিতীয় দিনে বড় সংগ্রহের লক্ষ্যে মিরাজের ব্যাটের দিকেই তাকিয়ে আছে দল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একগুঁয়েমির কারণে ভারতের অসন্তোষের মুখে শেখ হাসিনা: রাজনৈতিক পুনর্বাসনে দিল্লির পরামর্শ প্রত্যাখ্যান

অস্ট্রেলিয়ায় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, একাই লড়ছেন মিরাজ

আপডেট সময় : ১২:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬