ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

পুকুরপাড় থেকে পাহারাদারের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে এবং চোখ উপড়ে এক পাহারাদারকে হত্যা করা হয়েছে। রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের একটি পুকুরের পাশে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম তোজাম্মেল হক (৬৫)। তিনি শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের মৃত জনাব আলির ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে তোজাম্মেল পুকুরের পাশে পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রবিবার সকালে স্থানীয়রা পুকুরপাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার শরীরে আঘাতের চিহ্ন এবং বাঁ চোখ উপড়ানো ছিল। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

 শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলের বেইত শেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জনের মৃত্যু, নিখোঁজ ১১

পুকুরপাড় থেকে পাহারাদারের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫