ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-চৌগাছা সড়কের জগহাটি জোড়া সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন (৪৮) ও ইব্রাহিম হোসেন (৫০)। তাদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে দুই ব্যক্তি চৌগাছা থেকে মোটরসাইকেলযোগে যশোরে আসছিলেন। জগহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তারা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে বাসটি শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

আপডেট সময় : ১০:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫