মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

কক্সবাজার এক্সপ্রেসে ইয়াবাসহ স্টুয়ার্ড গ্রেপ্তার

কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকালে প্রায় পাঁচ হাজার ইয়াবাসহ ট্রেনের এক স্টুয়ার্ডকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. মাহবুবুর রহমান কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ড হিসেবে কর্মরত ছিলেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ট্রেনটিতে অভিযান চালিয়ে মাহবুবুর রহমানের কাছ থেকে ৪ হাজার ৮৫০টি ইয়াবা উদ্ধার করে। পরে তাকে আটক করে র্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়।

মঙ্গলবার চট্টগ্রাম রেলওয়ে থানায় র্যাব-৭ বাদী হয়ে মাহবুবুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। র্যাব কর্মকর্তারা ইয়াবার উৎস ও গন্তব্য সম্পর্কে তদন্ত অব্যাহত রেখেছেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে সড়ক নির্মাণে অনিয়ম: জনরোষের মুখে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিল ঠিকাদার

কক্সবাজার এক্সপ্রেসে ইয়াবাসহ স্টুয়ার্ড গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬