মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

পবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন। ডেপুটি রেজিস্ট্রার ড. হাচিব মোহাম্মদ তুষারের সঞ্চালনায় এবং উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. হামিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান তাঁর বক্তব্যে বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার সর্বোত্তম উপায় হলো বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক উন্নত বাংলাদেশ বিনির্মাণে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তাঁরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই শহীদ হৃদয় তরুয়ার বাবাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় নিহত হৃদয় তরুয়ার পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা

পবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

আপডেট সময় : ০৫:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬