মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার দায়ে মোক্তার আলী (৪৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোক্তার আলী নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের বাড়ীরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে। মামলার নথিসূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালে পরকীয়ার জেরে নিজের দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যা করেন মোক্তার। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও জবানবন্দি পর্যালোচনায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই সর্বোচ্চ সাজার আদেশ দেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আবদুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, চার বছর আগের সেই হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় প্রদান করলেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে সালিশের পর যুবকের মৃত্যু: হত্যা না আত্মহত্যা নিয়ে ধূম্রজাল

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬