মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

রাজধানীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: হেলমেট পরে নেতৃত্বে যুবদল নেতা নয়ন

রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসা এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে শুরু হওয়া এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের সময় যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে ছাত্রদলের পক্ষ হয়ে সরাসরি নেতৃত্ব দিতে দেখা গেছে।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে চলমান উত্তেজনার রেশ ধরে আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় এই সংঘাত ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও দুই পক্ষের মারমুখী অবস্থানের কারণে দীর্ঘ সময় উত্তেজনা বিরাজ করে।

সংঘর্ষের এক পর্যায়ে যুবদল নেতা নয়নকে পুলিশের সঙ্গে তর্কে লিপ্ত হতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পাঞ্জাবি পরিহিত নয়ন হেলমেট পরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কর্মীদের দিকনির্দেশনা দিচ্ছিলেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে সড়ক নির্মাণে অনিয়ম: জনরোষের মুখে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিল ঠিকাদার

রাজধানীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: হেলমেট পরে নেতৃত্বে যুবদল নেতা নয়ন

আপডেট সময় : ০৬:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬