মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

উচ্চশিক্ষায় তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে অগ্রাধিকার দিচ্ছে ইউজিসি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক যোগাযোগের দক্ষতা বাড়াতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই লক্ষ্য বাস্তবায়নে দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাঙ্গুয়েজ সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, আগামী তিন মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। বর্তমানে ১০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু থাকলেও পর্যায়ক্রমে আরও ২০টি বিশ্ববিদ্যালয়ে এটি সম্প্রসারণ করা হবে। মঙ্গলবার চীনা প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এই পরিকল্পনার কথা জানান।

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে বলা হয়, ভাষাগত দক্ষতা এই সহযোগিতা আরও বেগবান করবে। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে ইন্টার্নশিপ, বৃত্তি এবং শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইউজিসি আশা করছে, এই উদ্যোগের ফলে বাংলাদেশি গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক কর্মসংস্থানে প্রতিযোগিতা করার সক্ষমতা বৃদ্ধি পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে সড়ক নির্মাণে অনিয়ম: জনরোষের মুখে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিল ঠিকাদার

উচ্চশিক্ষায় তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে অগ্রাধিকার দিচ্ছে ইউজিসি

আপডেট সময় : ০৬:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬