মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

গুম ও বিচারবহির্ভূত হত্যার মামলায় জিয়াউল আহসান ও তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ

বিগত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে বিএনপি নেতাদের গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদকে আগামী ১০ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। শুনানি চলাকালে তিনি দুই মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করে বর্তমানে অন্য মামলায় কারাবন্দি এই দুই সাবেক সেনা কর্মকর্তাকে নির্ধারিত তারিখে হাজির করার নির্দেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ডিসেম্বরে লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা এবং একই বছরের নভেম্বরে কুমিল্লার লাকসামে সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করার ঘটনায় এই তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জিয়াউল আহসান ও তারেক সাঈদের সংশ্লিষ্টতা পাওয়ায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের ট্রাইব্যুনালে হাজির করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে সড়ক নির্মাণে অনিয়ম: জনরোষের মুখে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিল ঠিকাদার

গুম ও বিচারবহির্ভূত হত্যার মামলায় জিয়াউল আহসান ও তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ

আপডেট সময় : ০৬:৫৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬