মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

জবিতে জুলাই অভ্যুত্থানের স্মরণসভা পণ্ড করার অপচেষ্টা, শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের হুঁশিয়ারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের বিরুদ্ধে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, শিক্ষাঙ্গনে যেকোনো ধরনের সন্ত্রাস ও উসকানির বিরুদ্ধে তারা অতিতের মতো ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালে শিবিরের একদল নেতাকর্মী জোরপূর্বক প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ক্যাম্পাসের শান্তি বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক বাধা দেন। ছাত্রদলের দাবি, জুলাই বিপ্লবের চেতনাকে বিতর্কিত করতে এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার করতেই এ ধরনের পরিকল্পিত উসকানি দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিবিরের সশস্ত্র মহড়া এবং অনলাইনে উসকানিমূলক বক্তব্য জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। ছাত্রদল স্পষ্ট করে জানিয়েছে, তারা সবসময় গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, তবে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও জুলাই বিপ্লবের মর্যাদা রক্ষায় তারা আপসহীন থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে সড়ক নির্মাণে অনিয়ম: জনরোষের মুখে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিল ঠিকাদার

জবিতে জুলাই অভ্যুত্থানের স্মরণসভা পণ্ড করার অপচেষ্টা, শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৬:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬