মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

টানা অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, স্থগিত হওয়া ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো নেওয়া হবে। আগামী ৯ সেপ্টেম্বর আরবি ও কৃষিশিক্ষা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এবারের এইচএসসি পরীক্ষা শেষ হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, ২০ আগস্ট থেকে মূল পরীক্ষা শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এর আগে ৯ আগস্ট থেকে ১৮ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাগুলো সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই রুটিনে যেকোনো সময় পরিবর্তন আনার অধিকার রাখে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। এছাড়া বোর্ড কর্তৃক নির্ধারিত সকল স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা সংক্রান্ত নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করার জন্য ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ক্যাম্পাসে থমথমে অবস্থা, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

আপডেট সময় : ০৪:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬