মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা, অসহযোগিতার হুমকি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের জন্য তার বিরোধীরা চাপ বাড়াচ্ছেন এবং তিনি পদত্যাগ না করলে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির সঙ্গে ‘অসহযোগিতা’ করার হুমকিও দিয়েছেন। উয়েফার বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

বিরোধীদের স্পষ্ট বার্তা হলো, ইনফান্তিনো যতক্ষণ পর্যন্ত নিজের পদে বহাল থাকবেন, ততক্ষণ পর্যন্ত তারা কোনো ধরনের সহযোগিতা করবেন না। তাদের ক্ষোভের মূল কারণ হলো, ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টের কিছু শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছিলেন, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

ফিফার সঙ্গে তাদের অসহযোগিতার ধরণ ঠিক কেমন হবে, তা নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে। তবে, তারা অন্তত ফিফার বৈঠক বয়কট করার মতো পদক্ষেপ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইনফান্তিনোর এই বিতর্কিত প্রস্তাবের পর আইনি পদক্ষেপের হুমকি দিয়েছিল, যা বিরোধীদের আরও সক্রিয় করে তুলেছে।

ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের প্রার্থিতার ক্ষেত্রে ওয়েলস প্রকাশ্যে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও (এফএ) একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে। এই পরিস্থিতি ফিফা সভাপতির জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ক্যাম্পাসে থমথমে অবস্থা, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা, অসহযোগিতার হুমকি

আপডেট সময় : ১১:৪২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬