মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিয়ের কার্ড! আসল সত্য উন্মোচন করলেন ফুটবল সুপারস্টার

আন্তর্জাতিক ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও মডেল-ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজের বাঁধভাঙা প্রেম ও সুসংগঠিত সংসার নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। দীর্ঘ দশ বছর একই ছাদের নিচে বসবাস, পারিবারিক জীবন গড়ে তোলা কিংবা ক্যারিয়ারের প্রতিটি জয়-পরাজয়ের মুহূর্তে একে অপরের পাশে থাকার পরও কেন তাঁরা আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধছেন না, তা নিয়ে বিতর্ক ছিল দীর্ঘদিনের। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির কথিত বিয়ের কিছু আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়লে আবার নতুন করে আলোচনা শুরু হয়।

এই আলোচনা ও জল্পনা-কল্পনার জবাব রোনালদো নিজেই দিয়েছেন এক খোলামেলা সাক্ষাৎকারে। বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকা স্পষ্টভাবে জানান যে, তিনি ও জর্জিনা উপযুক্ত সময় এলেই আনুষ্ঠানিকভাবে এই শুভ কাজটি সম্পন্ন করবেন। বিয়ের নির্ধারিত কোনো তারিখের তাড়াহুড়ো বা চারপাশের অতিরিক্ত গুঞ্জন তাঁদের ব্যক্তিগত সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলে না।

সাক্ষাৎকারে সেই বিখ্যাত ও আবেগঘন প্রেমের মুহূর্তটির স্মৃতিচারণ করে রোনালদো জানান, জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনাটি কোনো বিলাসবহুল দ্বীপ বা জাঁকজমকপূর্ণ আয়োজনের অংশ ছিল না। বরং এক গভীর রাতে খুব সাধারণ এক মুহূর্তে তিনি বিয়ার প্রস্তাব দেন। বন্ধুর কাছ থেকে বিশেষ আংটিটি হাতে পাওয়ার পর আর এক মুহূর্তও বিলম্ব না করে তিনি মনের কথা প্রকাশ করেন। ওই বিশেষ মুহূর্তটিতে আকস্মিকভাবে তাঁদের দুই সন্তান ঘরে প্রবেশ করে সেই স্মরণীয় ঘটনার সাক্ষী হয়ে যায়।

রোনালদোর এই মন্তব্য থেকে স্পষ্ট যে, সামাজিক যোগাযোগমাধ্যমের অযাচিত গুঞ্জন বা ‘কবে বিয়ে করছেন’—এই প্রশ্নের নির্দিষ্ট কোনো তারিখ এখনই ঘোষণা করছেন না তাঁরা। দুজনেরই বিশ্বাস, জীবন যেভাবে স্বাভাবিক গতিতে এগোচ্ছে, তাতে ঈশ্বর নির্ধারিত উপযুক্ত সময় এলেই আনুষ্ঠানিকভাবে জীবনের নতুন ও স্থায়ী অধ্যায় শুরু করবেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে সড়ক নির্মাণে অনিয়ম: জনরোষের মুখে নিম্নমানের সামগ্রী সরিয়ে নিল ঠিকাদার

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিয়ের কার্ড! আসল সত্য উন্মোচন করলেন ফুটবল সুপারস্টার

আপডেট সময় : ০৫:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬