মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

সীমিত ওভারের সিরিজ খেলতে মালয়েশিয়া দল কাল ঢাকায় আসছে

বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে আগামীকাল (৬ আগস্ট, ২০২৬) ঢাকায় পা রাখছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। ১৩ দিনের এই সফরে দলটি আগামী ১৭ আগস্ট ফিরে যাবে।

আগামীকাল বাংলাদেশে পৌঁছানোর পর ৬ ও ৭ আগস্ট মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুশীলন সারবে সফরকারীরা। এরপর ৮ আগস্ট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে তারা। ম্যাচটি দুপুর ২টায় শুরু হবে। একই ভেন্যুতে ১০ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে মালয়েশিয়া। আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির দানবীয় ‘তবলা’ মাছ, দাম উঠল ৩৬ হাজার টাকা

সীমিত ওভারের সিরিজ খেলতে মালয়েশিয়া দল কাল ঢাকায় আসছে

আপডেট সময় : ০২:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬