মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটা অব্যাহত: পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় কাটার মহোৎসব অব্যাহত রয়েছে। সদ্য সমাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেও এই প্রবণতা বন্ধ হয়নি, বরং নতুন করে সক্রিয় হয়েছে মাটিখেকো সিন্ডিকেট। উত্তর রাঙ্গুনিয়ার রাজানগর, ইসলামপুর ও দক্ষিণ রাজানগর ইউনিয়নগুলোতে রাতের অন্ধকারে উঁচু পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ভেকু মেশিন ব্যবহার করে নির্বিচারে পাহাড়ের মাটি কেটে ইটভাটায় এবং ফসলি জমি ভরাট করার কাজে ব্যবহার করা হচ্ছে। সরকারি খাস পাহাড়ও বাদ যাচ্ছে না এই ধ্বংসযজ্ঞ থেকে। সম্প্রতি দক্ষিণ রাজানগর ইউনিয়নে একটি ট্রাকসহ পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করা হলেও, প্রভাবশালী চক্রের যোগসাজশে এই কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। বন বিভাগ ও স্থানীয় প্রশাসন জেনেও না জানার ভান করছে বলে অভিযোগ উঠেছে। পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর এর মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গুয়ার হাওরের ইসিএ জোনে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, জারি হলো জরুরি ১৩ নির্দেশনা

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটা অব্যাহত: পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

আপডেট সময় : ১০:২৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬