ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

নবীগঞ্জে সংঘর্ষ: পুলিশ এসল্ট মামলা, ৩ গ্রেপ্তার; পুলিশ সদস্যের চোখ হারানোর শঙ্কা

হবিগঞ্জের নবীগঞ্জে এক সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে গত শুক্রবার একটি মামলা দায়ের করেছে। এই ঘটনায় গুরুতর আহত পুলিশ সদস্য জোবাইদুল্লাহ মুন্সিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চোখ হারানোর শঙ্কা দেখা দিয়েছে।

জানা যায়, গত বুধবার সন্ধ্যায় এনসিপির কতিপয় নেতা হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ জিকে গউসের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এর প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে পথসভা চলাকালে জাসাস নেতা দাবিদার রাসেদ মিয়া ও যুবদল নেতা সাবের মিয়ার নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল লোক পথসভায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের ওপর হামলা চালায়।

এই হামলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে পাঁচজন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পুলিশ সদস্য জোবাইদুল্লাহ মুন্সি এবং রাজনগর গ্রামের বিলাল মিয়াসহ তিনজনকে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে পুলিশ সদস্য জোবাইদুল্লাহ মুন্সিকে বৃহস্পতিবার বিকেলে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার চোখের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানিয়েছেন, আনমনু গ্রামের রাসেদ মিয়াকে প্রধান আসামি করে এই ঘটনায় পুলিশ এসল্ট মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব নিয়ে ইরানের হুঁশিয়ারি: মিত্রতা পুনর্বিবেচনার আহ্বান

নবীগঞ্জে সংঘর্ষ: পুলিশ এসল্ট মামলা, ৩ গ্রেপ্তার; পুলিশ সদস্যের চোখ হারানোর শঙ্কা

আপডেট সময় : ০৩:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬