ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

গুরুত্বপূর্ণ খনিজ খাতে অংশীদারত্ব সম্প্রসারণে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার চুক্তি

গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়া একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। শুক্রবার আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর দক্ষিণ আমেরিকা সফরের অংশ হিসেবে এই চুক্তি স্বাক্ষরিত হলো, যা চিলির সঙ্গে একই ধরনের একটি চুক্তি স্বাক্ষরের একদিন পর এলো।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পাবলো কুইর্নো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, এই চুক্তির মূল লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ খনিজের ‘অনুসন্ধান, উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ ও পরিশোধন খাতে বিনিয়োগ এবং যৌথ প্রকল্প উৎসাহিত করা।’ দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা বিশ্বের পঞ্চম বৃহত্তম লিথিয়াম উৎপাদক এবং বৈশ্বিক জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে লিথিয়ামকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে বিবেচনা করা হয়।

কুইর্নোর মতে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে বৈঠক করেছেন। ২২ বছরের মধ্যে এটি ছিল কোনো দক্ষিণ কোরীয় নেতার প্রথম আর্জেন্টিনা সফর। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি খাতে সহযোগিতা এবং কৌশলগত খাতে যৌথ প্রকল্প উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।

এরই মধ্যে, শুক্রবার মিলেই প্রশাসন উত্তর-পশ্চিম আর্জেন্টিনার সালতা প্রদেশে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পোসকোকে লিথিয়াম উত্তোলন কার্যক্রম বাড়ানোর অনুমোদন দিয়েছে। আর্জেন্টিনার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ৫৪ কোটি ৭০ লাখ ডলারের বিনিয়োগে এই প্রকল্পের মাধ্যমে বছরে ২৩ হাজার টন লিথিয়াম কার্বোনেট উত্তোলন সম্ভব হবে, যা বছরে ৩০ কোটি ডলারের বেশি রপ্তানি আয় নিশ্চিত করবে।

উল্লেখ্য, এর একদিন আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং চিলির রাজধানী সান্তিয়াগোতে দেশটির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তের সঙ্গে বৈঠক করেন এবং সেখানেও দুই দেশ গুরুত্বপূর্ণ খনিজ খাতে একই ধরনের অংশীদারত্বের ঘোষণা দেয়। চিলি বিশ্বের শীর্ষ তামা উৎপাদক এবং দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম উৎপাদক দেশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি জামায়াতের কঠোর হুঁশিয়ারি: দিনাজপুরে বিশাল গণমিছিল

গুরুত্বপূর্ণ খনিজ খাতে অংশীদারত্ব সম্প্রসারণে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার চুক্তি

আপডেট সময় : ১২:৫৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬