ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

গাজা নিরস্ত্রীকরণ চুক্তিকে আমিরাতের অভিনন্দন: সংঘাত অবসানের পথে নতুন দিগন্ত?

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও অন্যান্য সশস্ত্র দলগুলোর নিরস্ত্রীকরণ বিষয়ক একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ‘গাজা বোর্ড অব পিস’ এই সমঝোতায় উপনীত হয়েছে। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যারা একে গাজা সংঘাত অবসানের লক্ষ্যে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সরকারি সংবাদ সংস্থা ওয়াম এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, এই চুক্তি সংঘাত নিরসন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি এবং টেকসই শান্তির দিকে পরিচালিত একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরুর প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রস্তাবিত এই চুক্তিতে ধাপে ধাপে অস্ত্র সংবরণ, ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং একটি নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর পাশাপাশি ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনী’ (আইএসএফ) মোতায়েনের রূপরেখা দেওয়া হয়েছে। আরব আমিরাত আশা প্রকাশ করেছে যে, এই চুক্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করবে, বেসামরিক ফিলিস্তিনিদের দুর্দশার অবসান ঘটাবে এবং গাজা উপত্যকা পুনর্নির্মাণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূ-রাজনৈতিক অস্থিরতায় সৌদি সামরিক জোটে বাংলাদেশ: কৌশলগত লাভ-ক্ষতির হিসাব

গাজা নিরস্ত্রীকরণ চুক্তিকে আমিরাতের অভিনন্দন: সংঘাত অবসানের পথে নতুন দিগন্ত?

আপডেট সময় : ০২:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬