ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শিক্ষকের নাম ভুল লেখায় ববি শিক্ষার্থীকে ৩০০ বার লেখার শাস্তি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থী অ্যাসাইনমেন্টে শিক্ষকের নামের বানান ভুল করার কারণে তাকে ৩০০ বার সেই নামটি লিখে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাইদ তার অ্যাসাইনমেন্টে বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার নামের বানানে একটি ভুল করেন। অভিযোগ অনুযায়ী, এর পরিপ্রেক্ষিতে তাকে ওই শিক্ষকের নাম ৩০০ বার লিখে জমা দিতে বলা হয়। সাইদুল ইসলাম সাইদ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে এই অভিজ্ঞতা শেয়ার করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।

পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে শাস্তির ধরনকে অযৌক্তিক বলে সমালোচনা করেছেন, আবার কেউ কেউ শিক্ষার্থীর অসাবধানতার দিকটিও তুলে ধরেছেন। এছাড়াও, কিছু প্রাক্তন শিক্ষার্থী বিভাগটির বিরুদ্ধে এমন আজগুবি অ্যাসাইনমেন্ট দেওয়ার অভিযোগও এনেছেন।

ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থী রেদোয়ান সরকার ফেসবুকে লিখেছেন, “কত কত অযাচিত অ্যাসাইনমেন্ট করেছি তার হিসাব নেই। ক্রিয়েটিভিটির নামে দেখে দেখে অ্যাসাইনমেন্ট করানোই যেন নিয়ম। শিক্ষক কর্তৃক বিভিন্ন ধরনের র্যাগিংয়ের মুখোমুখি হওয়া এই বিভাগে খুবই সাধারণ বিষয়।”

এ বিষয়ে অভিযুক্ত সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেস ক্লাবে ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশী সন্ধ্যা: সুরের মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা

শিক্ষকের নাম ভুল লেখায় ববি শিক্ষার্থীকে ৩০০ বার লেখার শাস্তি

আপডেট সময় : ০৭:৪৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬