ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চট্টগ্রামে সেপ্টেম্বরে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের ইতিহাসের সর্ববৃহৎ ফুটবল আসর ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আগামী সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে বন্দরনগরী চট্টগ্রাম থেকে শুরু হতে যাচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ আগস্ট এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও দুর্গতদের পুনর্বাসন কার্যক্রমের কথা বিবেচনা করে এর উদ্বোধনী অনুষ্ঠান এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উপস্থিত থেকে এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে নিশ্চিত করা হয়েছে। তবে মূল উদ্বোধন পিছিয়ে গেলেও উপজেলা পর্যায়ের প্রাথমিক খেলাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী চলমান থাকবে। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্যমতে, এই বিশাল আয়োজনে দেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৬০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে। প্রতিযোগিতাটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বালক ও বালিকা—এই চার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলাগুলো ঢাকায় অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টকে কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং নতুন প্রজন্মের দক্ষ ফুটবলার তৈরির একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে দেখছে সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৯৫০ কোটি টাকার এলএনজি কিনছে সরকার

চট্টগ্রামে সেপ্টেম্বরে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৫:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬