ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, বন্ধের হুমকি

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে ওমানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। মঙ্গলবার ইরান পাল্টা প্রস্তাব দিয়ে জানিয়েছে, তাদের শর্ত মানা না হলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

গত শুক্রবার ও শনিবার তেহরান সফরকালে ওমানের প্রতিনিধিদল হরমুজ প্রণালি এবং এর মধ্য দিয়ে সামুদ্রিক নৌযান চলাচল ব্যবস্থাপনার জন্য একটি আঞ্চলিক যৌথ কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব দেয়। ওমানের প্রস্তাবে প্রণালিটির ব্যবস্থাপনায় ৫০-৫০ ভিত্তিতে দায়িত্ব ভাগাভাগির কথা বলা হয়েছিল, অর্থাৎ প্রণালির অর্ধেক অংশ থাকবে ইরানের নিয়ন্ত্রণে এবং বাকি অর্ধেক থাকবে ওমানের তত্ত্বাবধানে।

তবে ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা সংক্রান্ত যেকোনো কাঠামো কেবল ইরান ও ওমানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। ইরানের যুক্তি হলো, প্রণালিটির তীরবর্তী রাষ্ট্র হিসেবে একমাত্র এই দুই দেশেরই এ বিষয়ে বিশেষ অধিকার রয়েছে। এছাড়া, ইরান দাবি করেছে যে প্রণালির ৫০ শতাংশ অংশের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে এবং বাকি অংশেও আংশিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, এটি ইরানের পাল্টা প্রস্তাব। তিনি আরও বলেন, ওমান এই প্রস্তাব গ্রহণ না করলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে। অন্যদিকে, মঙ্গলবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, হরমুজ প্রণালির যৌথ আঞ্চলিক ব্যবস্থাপনা নিয়ে ওমানের প্রস্তাব সরাসরি নাকচ করেছে তেহরান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, এই পরিকল্পনা সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার অভিযোগ, ওমানের ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরব চাপ সৃষ্টি করছে, যাতে তারা হরমুজ প্রণালি নিয়ে তাদের ‘অবাস্তব’ পরিকল্পনা এগিয়ে নেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ২০ যোদ্ধা নিহত: পিএমএফের দাবি

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, বন্ধের হুমকি

আপডেট সময় : ০১:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬