ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও বিশ্বমানের করার ওপর গুরুত্বারোপ সমাজকল্যাণ মন্ত্রীর

দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, হেপাটাইটিস বি-সহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসা দেশেই নিশ্চিত করা গেলে রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমবে এবং সাশ্রয় হবে মূল্যবান বৈদেশিক মুদ্রা।

সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আয়োজিত ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’-এর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, অতিরিক্ত শর্করা গ্রহণ ও অসচেতনতার কারণে দেশে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে চিকিৎসকদের প্রস্তাবের প্রেক্ষিতে সব গর্ভবতী নারীর জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং বাধ্যতামূলক করার উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন মন্ত্রী। তিনি আশ্বাস দেন যে, এটি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে যুবদলের কমিটি বিলুপ্ত: ১৬ নেতার পদত্যাগ ও অর্থ লেনদেনের অভিযোগ

চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও বিশ্বমানের করার ওপর গুরুত্বারোপ সমাজকল্যাণ মন্ত্রীর

আপডেট সময় : ০৯:১৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬