জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) আয়োজিত ‘জুলাই স্মৃতি এমআইইউ ইন্ট্রা ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার ফাইনালে ফার্মাসি বিভাগকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ। এমআইইউ স্পোর্টস ক্লাবের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. মানিরুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ এবং বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী আহনাফ আবির আশরাফুল্লাহর স্মরণে বিশেষ জার্সি উন্মোচন করা হয়। বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতি ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য বিশেষ পুরস্কার প্রদান করা হয়। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নিশান এবং টুর্নামেন্ট সেরা হন ফার্মাসি বিভাগের আসিফ মাহমুদ। এছাড়া সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান জান্নাতুল ফেরদৌস এবং সেরা গোলরক্ষক হন চ্যাম্পিয়ন দলের জুয়েল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
রিপোর্টারের নাম 

























