ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাবিতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি, ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষ ও হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম-২কে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ জানান, তদন্ত কমিটি মূলত তিনটি গুরুত্বপূর্ণ স্থান—কেন্দ্রীয় গ্রন্থাগার, রাকসু ভবন এবং প্রক্টর দপ্তর পরিদর্শন করবে। এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না এবং ঘটনার পেছনে কারা দায়ী, তা খতিয়ে দেখবে এই কমিটি।

মঙ্গলবার কমিটির সদস্যরা প্রাথমিক বৈঠক সম্পন্ন করেছেন। তারা পুলিশ প্রশাসনের সহযোগিতায় ঘটনাস্থল পরিদর্শন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ফুটেজ পর্যালোচনা করবেন। তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাবির নতুন কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক সোহেল রানার দায়িত্ব গ্রহণ; ফুলেল শুভেচ্ছা জানাতে নিষেধ

রাবিতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি, ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

আপডেট সময় : ০১:১৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬