ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হাবিপ্রবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খানকে হাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।

নিয়োগের শর্তানুসারে, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়াও, তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্বসমূহ পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার অধিকার রাখেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জনের মৃত্যু, অর্ধশতাধিক বাড়িতে লুটপাট ও আগুন

হাবিপ্রবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান

আপডেট সময় : ০৪:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬