ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সুন্দরবনের করমজলে ৯ ফুটের বিশালাকৃতির রাজগোখরা উদ্ধার, অবমুক্ত করা হলো গহিন বনে

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকা থেকে প্রায় ৯ ফুট দীর্ঘ একটি বিশালাকৃতির রাজগোখরা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে প্রজনন কেন্দ্রের ভেতরের একটি রাস্তার পাশ থেকে সাপটি উদ্ধার করার পর সেটিকে বনের গহিনে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, ফজর নামাজ শেষে ফেরার পথে তিনি ও মসজিদের ইমাম হরিণের খাঁচার পাশে সাপটিকে দেখতে পান। পরে বনকর্মীদের সহায়তায় সেটিকে ধরে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, রাজগোখরা বা কিং কোবরা বিশ্বের অন্যতম বিষধর ও দীর্ঘতম সাপ। এদের বিষদাঁত অত্যন্ত শক্তিশালী এবং এরা নিজেরাই বাসা তৈরি করে ডিম পাড়ে। সুন্দরবনের এই অঞ্চলে নিয়মিতই এ ধরনের বিশালাকৃতির সাপের দেখা মেলে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা: আওয়ামী লীগের ৪ কর্মী ৩ দিনের রিমান্ডে

সুন্দরবনের করমজলে ৯ ফুটের বিশালাকৃতির রাজগোখরা উদ্ধার, অবমুক্ত করা হলো গহিন বনে

আপডেট সময় : ০৫:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬