ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

নেত্রকোনায় ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক সম্রাজ্ঞীসহ ৩ জন আটক

নেত্রকোনায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ঘটনায় মাদক মামলার আসামি, কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তার (৪৫) সহ আরও দুজনকে আটক করা হয়েছে। সোমবার ভোরে জেলা সদরের চল্লিশা এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানোর সময় এই অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি দল এই তল্লাশি চালায়। অভিযানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে যাত্রীবেশী মো. সাগর আহমদ (৩৮) এর কাছ থেকে ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে নেত্রকোনা সদর উপজেলার গরুহাট্টা এলাকা থেকে মো. মাসুদ মিয়া (৪২) কে আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ললিতা আক্তার (৪৫) কে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভাষ্যমতে, ললিতা আক্তার এই মাদক চক্রের মূল হোতা এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে। অভিযানে দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ১২৫ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১২ লাখ টাকা।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে ছাত্রশিবিরের কর্মসূচি, তদন্তের ঘোষণা

নেত্রকোনায় ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক সম্রাজ্ঞীসহ ৩ জন আটক

আপডেট সময় : ০৯:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬