ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

কুমিল্লা নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শক পরিচয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের চেষ্টা করার সময় দুই প্রতারককে আটক করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন চান্দিনা উপজেলার বামতিয়া গ্রামের আবুল কালাম আজাদ এবং দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের শামছুল হক।

কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, আবুল কালাম আজাদ নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির এনআইডি সংশোধনের জন্য নির্বাচন অফিসে আসেন। অন্যদিকে শামছুল হক জাল সনদ ব্যবহার করে তার এক স্বজনের এনআইডি সংশোধনের চেষ্টা করছিলেন।

নির্বাচন অফিসের কর্মকর্তাদের তাদের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেন। এরপর তাদের কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে অভিযোগ প্রস্তুত করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: এক নারীর মৃত্যু, জুলাইয়ে আক্রান্ত সাড়ে চারশ ছাড়াল

কুমিল্লা নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক

আপডেট সময় : ০৮:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬