কুষ্টিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কারেন্ট জাল, মাদকদ্রব্য ও বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। জব্দকৃত এসব দ্রব্যের সিজার মূল্য প্রায় ৪৪ লাখ ৮৫ হাজার ৩৯০ টাকা।
সোমবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার বহালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৯০ কেজি ভারতীয় অবৈধ কারেন্ট জাল, ২৫টি চায়না জাল এবং ২৫ কেজি জালের সুতা জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজার মূল্য ৪১ লাখ ৮০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়া, দৌলতপুর সীমান্তের ধর্মদাহ মাঠে অপর এক অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৯৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মালামালের সিজার মূল্য ৩ লাখ ৫ হাজার ৩৯০ টাকা।
বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রিপোর্টারের নাম 

























