ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ফেনীতে স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে খুন দিনমজুর, ঘাতক গ্রেপ্তার

ফেনীতে স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদ করায় এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত ফয়সালকে সোমবার (২৭ জুলাই) জেলার দাগনভূঞা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. শাহ পরান ফয়সাল প্রকাশ ওরফে সাদ্দাম হোসেন (৪০) দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে। নিহত নূর নবী হোসেন (৩০) ভোলার সদর উপজেলার নিচ কাছিয়া গ্রামের আবদুর রবের পুত্র। নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে তিনি ফেনীতে এসে বোতল কুড়িয়ে ও দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে শহরের মহিপাল ফ্লাইওভারের নিচে নূর নবী ও তার স্ত্রী বিবি ফাতেমা ঘুমিয়ে ছিলেন। এ সময় আসামি ফয়সাল এসে ফাতেমার শ্লীলতাহানির চেষ্টা করলে নূর নবী তাতে বাধা দেন। এতে ফয়সালের সঙ্গে নূর নবীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফয়সাল ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে নূর নবীর পেটের দুই পাশে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত নূর নবীকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার সূত্র ধরে পুলিশ দাগনভূঞা থেকে ঘাতক ফয়সালকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহিপাল ফ্লাইওভারের নিচের একটি পরিত্যক্ত গর্ত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকুটি উদ্ধার করে পুলিশ।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ফয়সালের বিরুদ্ধে এর আগেও চুরি, ডাকাতি ও মাদকসহ ৭টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: এক নারীর মৃত্যু, জুলাইয়ে আক্রান্ত সাড়ে চারশ ছাড়াল

ফেনীতে স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে খুন দিনমজুর, ঘাতক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬