ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

এনসিপি সমাবেশস্থলের কাছে বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা ও পথসভার দিন একের পর এক রহস্যজনক ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার সকালে এনসিপির নেতাদের ছবি ও বিভিন্ন লেখা সংবলিত তিনটি কুশপুত্তলিকা উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে সমাবেশস্থলের মাত্র ১০ মিটার দূরত্ব থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২টায় গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে সবজিভর্তি একটি পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। গাংনী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভেতর বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে নিরাপত্তার স্বার্থে সেটি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

এর আগে একই দিন ভোরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন লেখা সংবলিত তিনটি কুশপুত্তলিকাসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। একই দিনে পরপর দুটি ঘটনায় এলাকাজুড়ে নানা আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, বস্তুটি বিস্ফোরক কিনা তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে এবং কারা এটি রেখেছে ও দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

এনসিপি সমাবেশস্থলের কাছে বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৩:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬