ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাইফুল ইসলাম (৪০) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক পুলিশ সদস্যসহ আহত হয়েছেন দুজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম মানিকছড়ি থানার এএসআই ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা। অপরজন মানিকছড়ি উপজেলার ফকিরটিলা এলাকার মৃত মুহাম্মদ ইসমাইলের ছেলে মো. হাফিজ (৩০)। আহতরা হলেন- মানিকছড়ি থানার কনস্টেবল আব্দুল্লাহ আল নোমান (২৬) ও মোটরসাইকেল আরোহী মো. ইয়াছিন (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে পাইন্দং আমতল এলাকায় দুটি মোটরসাইকেল সংঘর্ষে আহত হন চার আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ও হাফিজ মারা যান। আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনোজ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত চার জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দীন বলেন, ‘আমতল এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্যসহ দুজন নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হন। চার জনই মোটরসাইকেল আরোহী ছিলেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

আপডেট সময় : ১০:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫