আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাস জুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ২৩ দিনের ছুটি থাকছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটিসহ দিবসভিত্তিক সরকারি ছুটিও অন্তর্ভুক্ত। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির পঞ্জিকা বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।
আগস্ট মাসে মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন সরকারি ছুটি। সরকারি ছুটির মধ্যে রয়েছে ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই মাসে ১৯ দিন শ্রেণি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ও দিবস মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই মাসেও ১৯ দিন শ্রেণি কার্যক্রম চলবে। এছাড়াও, দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ কোনো পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঐচ্ছিক ছুটিও কার্যকর হতে পারে।
রিপোর্টারের নাম 





















