ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

সৌদি আরবে ব্যাপক অভিযান: ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার, বিভিন্ন দেশের নাগরিক বেশি

সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে মোট ১৪,৯৭০ জন আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭,৪৩৭ জন আবাসন আইন, ৩,৯৯১ জন সীমান্ত সুরক্ষা আইন এবং ৩,৫৪২ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

এছাড়াও, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের সময় ১,৬২৬ জনকে আটক করা হয়েছে। এদের অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় ৩৩ জনকে এবং আইন লঙ্ঘনকারীদের আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ৩০ হাজারেরও বেশি অপরাধীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং এদের মধ্যে ১৩ হাজারেরও বেশি মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা প্রদানকারীদের জন্য ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার কঠোর হুঁশিয়ারি দিয়েছে। সাধারণ মানুষকেও এই ধরনের অপরাধ দেখলে পুলিশকে গোপনে খবর দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়া সিটি করপোরেশনের প্রথম বাজেট ঘোষণা: ১ হাজার ৪১৭ কোটি টাকার প্রস্তাব

সৌদি আরবে ব্যাপক অভিযান: ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার, বিভিন্ন দেশের নাগরিক বেশি

আপডেট সময় : ০৮:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬