ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় বৃক্ষমেলা উদ্বোধন

বাংলাদেশ ষড়ঋতুর দেশ হওয়ায় সারা বছরই বৃক্ষরোপণের সুযোগ থাকে। তবে পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে আষাঢ় থেকে আশ্বিন মাস পর্যন্ত চার মাস চারা গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময়। সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই বৃক্ষরোপণ মৌসুমকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্যমেলার মাঠে শুরু হয়েছে ‘জাতীয় বৃক্ষমেলা-২০২৬’।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ জুলাই বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মেলা ৯ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

নতুন চারা রোপণের জন্য ভালো মানের গাছের চারা সংগ্রহ করতে বৃক্ষমেলা একটি নির্ভরযোগ্য স্থান। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও মাসব্যাপী এই মেলা সবুজপ্রেমীদের ভিড়ে মুখরিত। এখানে ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা পাওয়া যাচ্ছে। এবারের মেলায় প্রায় আড়াই হাজার প্রজাতির গাছ প্রদর্শন ও বিক্রির জন্য আনা হয়েছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, এবারের জাতীয় বৃক্ষমেলায় মোট ১২০টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে ২২টি ডাবল নার্সারি স্টল, ৪৭টি সিঙ্গেল নার্সারি স্টল, ১৪টি নন-নার্সারি স্টল এবং ১০টি সরকারি নার্সারি স্টল রয়েছে। দর্শনার্থীদের সুবিধার জন্য মেলা প্রাঙ্গণে বন অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ, তথ্যকেন্দ্র, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, ব্রেস্টফিডিং কর্নার, বয়স্কদের জন্য বিশ্রামকক্ষ এবং মিডিয়া কর্নারসহ সব ধরনের আধুনিক সুবিধা রাখা হয়েছে।

মেলায় দেশি-বিদেশি বৈচিত্র্যময় ফল, ফুল, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারার পাশাপাশি ইনডোর প্লান্ট বা ঘরের ভেতরে রাখার উপযোগী গাছের প্রতি বিশেষ আকর্ষণ দেখা যাচ্ছে। মেলায় আসা দর্শনার্থীরা ফুলের চেয়ে গাছে ঝুলে থাকা রঙিন ফলের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন, যা মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: নতুন নিয়ম ও হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় বৃক্ষমেলা উদ্বোধন

আপডেট সময় : ০৩:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬